সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও কমিটি গঠনের লক্ষ্যে সিরাজগঞ্জে জাতীয় যুবশক্তির আলোচনা সভা
- Update Time : ০৮:০০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ২২ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি:
জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম জোরদার, জেলা কমিটি পূর্ণাঙ্গকরণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দ্রুত কমিটি গঠনের বিষয়ে দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সংগঠনকে তৃণমূলে শক্তিশালী করতে যোগ্য ও ত্যাগী কর্মীদের মূল্যায়নের মাধ্যমে দ্রুত সকল ইউনিটের কমিটি ঘোষণা করা হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন:
শামিম এস কে, আহ্বায়ক, জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ ও সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি
আঞ্জারুল ইসলাম, আহ্বায়ক, জাতীয় ছাত্রশক্তি সিরাজগঞ্জ
মুসা হাসেমী, সদস্য সচিব, জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ
আমানুল্লাহ আসিফ (রিম), মুখ্য সংগঠক, জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ
আব্দুল্লাহ আল-মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ
সারওয়ার রাব্বি, দপ্তর সম্পাদক, জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ
এছাড়া সভায় সিরাজগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















