১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে মাঠে নামছেন ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকরা

আফজাল হোসেন শুভ স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৯:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ১৮ Time View

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার, ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে আগামী ২ নভেম্বর নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কেন্দ্রীয় ইউনিটের নির্দেশে ময়মনসিংহ বিভাগীয় কমিটির উদ্যোগে সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সংগঠনটির চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিকসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দগণ।

কর্মসূচিতে ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে গঠিত আন্দোলন সমন্বয় কমিটির সদস্যরা অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
মানববন্ধন শেষে নেত্রকোনার পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করারও পরিকল্পনা রয়েছে। এ সময় সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার, নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিল এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হবে।

আয়োজকেরা জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং সাংবাদিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাঁরা সাংবাদিক আলিফ হত্যার বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ ছাড়া কর্মসূচি সফল করতে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর ময়মনসিংহ বিভাগীয় কমিটির সমন্বয় কমিটির সদস্য বিল্লাল হোসেন মানিক এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা চেয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে মাঠে নামছেন ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকরা

Update Time : ০৯:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬