সাধারণ মানুষের পাশে জেলা প্রশাসন: শেরপুরের গণশুনানিতে নগদ অর্থ ও হুইলচেয়ার বিতরণ
- প্রকাশের সময় : ০৭:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 35

জনস্বার্থে গণশুনান
আজ ১৮ নভেম্বর ২০২৬ তারিখ জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে সেবাগ্রহীতাদের কথা শোনেন জেলা প্রশাসক, শেরপুর, মিজ্ ফরিদা ইয়াসমিন।
এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৫০ জনেরও বেশি সেবাগ্রহীতা তাঁদের অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। তাঁদের মধ্যে ১৩৪ জনকে বিভিন্ন অঙ্কের নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া একজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার, ৫ জনকে চিকিৎসকের পরামর্শপত্র অনুযায়ী ওষুধ এবং মাতৃহীনা ৪ মাসের এক শিশুর জন্য ল্যাক্টোজেন গুড়ো দুধ কিনে দেওয়া হয়।
এছাড়া, সেবাগ্রহীতাদের সমস্যার ধরন ও প্রয়োজন বিবেচনায় সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রতিকারের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সদর হাসপাতাল, উপপরিচালক (সমাজসেবা)-এর কার্যালয়, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় সুপারিশসহ প্রেরণ করা হয়।
উল্লেখ্য, আগামী শুক্রবার বিয়ে হতে যাওয়া আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীর সহপাঠীরা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে বাল্যবিবাহের খবর দিলে, তিনি শেরপুর সদর উপজেলার উপজেলা অফিসারকে নির্দেশ দেন পরিবারসহ ঐ ছাত্রীর সাথে দেখা করানোর জন্য।পরবর্তীতে ঐ ছাত্রীর মা ও নানীর উপস্থিতিতে তাকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার জন্য মুচলেকা নেওয়া হয়৷ একইসাথে তাকে মাসিক একটি শিক্ষাবৃত্তির ব্যবস্থাসহ স্কুলে তার শিক্ষা ফি সর্বনিম্ন করা এবং তার মায়ের জন্য একটি সম্মানজনক জীবীকার ব্যবস্থা করার প্রতিশ্রুতি প্রদান করা হয়।
গণশুনানি গ্রহণকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দীপংকর রায় উপস্থিতছিলেন।
























