০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশাশুনি উপজেলার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতন মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রিপোর্টার শাহিনুর ইসলাম
  • Update Time : ০৭:৩৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১৫১ Time View

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা বি.বি.এম. কলেজিয়েট স্কুলে শিক্ষার্থীদের নিয়ে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে এক বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ (১৮ আগস্ট, ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা ও সচেতনতামূলক বক্তব্য দেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি)।সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মাদক এবং অনলাইন জুয়া। এর পাশাপাশি ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি দূর করতে শিক্ষার্থীদের নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এবং সাধারণ ছাত্র-ছাত্রীরা। শিক্ষকমণ্ডলী পুলিশের এই ধরনের ইতিবাচক ও সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, এর মাধ্যমে শিক্ষার্থীরা সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

৫

আশাশুনি উপজেলার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতন মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

Update Time : ০৭:৩৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬