০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : ০৬:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪২ Time View

​সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলস্টেশন সংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার (আনুমানিক ৬০–৬৫ বছর) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
​আজ সকালে রেলস্টেশনের ওভারব্রিজের নিচের পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় পথচারী ও এলাকাবাসী। বিষয়টি তাৎক্ষণিকভাবে উল্লাপাড়া মডেল থানা-পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
​প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। উল্লাপাড়া মডেল থানা-পুলিশ জানায়, ওই বৃদ্ধার পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় তদন্ত চলছে। মরদেহটির ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

উল্লাপাড়ায় পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার

Update Time : ০৬:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬