শিরোনামঃ
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের নতুন এসপি নিশাত এঞ্জেলা, নিলেন দায়িত্ব
- প্রকাশের সময় : ০৪:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 82

কক্সবাজার প্রতিনিধি:
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার পর্যটন এলাকার নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ট্যুরিস্ট পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নিশাত এঞ্জেলা।
আজ আনুষ্ঠানিকভাবে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে যোগদান করেন তিনি। দায়িত্ব গ্রহণের পরপরই সৈকত ও আশপাশের পর্যটন স্পটগুলোতে আগত দেশি-বিদেশি পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন এই পুলিশ সুপার।
নিশাত এঞ্জেলা জানান, পর্যটকদের অবাধ ও নিরাপদ বিচরণ নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের নজরদারি আরও বাড়ানো হবে। পাশাপাশি সেবার মানকে আরও আধুনিক, জনবান্ধব ও কার্যকর করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
Tag :




















