০৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিপুরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে পথচারীসহ আহত ২: হাসপাতালে ভর্তি

​মোঃ আব্দুল মোমিন, কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : ১১:৩৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ৪৪ Time View

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় বাজারের সাতকয়া মোড় এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ সকাল ১০টার দিকে একটি কম্বল বোঝাই ট্রাক ও দাঁড়িয়ে থাকা অটোভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পথচারীসহ মোট দুইজন গুরুতর আহত হয়েছেন।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিমুলদাইড় বাজারের ব্যবসায়ীদের কম্বল বহনকারী একটি ট্রাক সাতকয়া মোড়ের সরু রাস্তায় ঘুরতে যায়। এসময় হঠাৎ ট্রাকটির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক ফেল করেন। মুহূর্তের মধ্যে বেপরোয়া ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি অটোভ্যানকে সজোরে ধাক্কা দেয়।
​ধাক্কার চোটে অটোভ্যান দুটি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই শিমুলদাইড় গ্রামের ছুতার আব্দুল মান্নান নামের এক পথচারী ও একজন অটোভ্যান চালক গুরুতর আহত হন।
​ঘটনার পরপরই স্থানীয় সাধারণ মানুষ দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

কাজিপুরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে পথচারীসহ আহত ২: হাসপাতালে ভর্তি

Update Time : ১১:৩৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬