কুলাউড়ায় বর্নাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: শওকতুল ইসলাম শকুর নেতৃত্বে বিশাল র্যালি ও জনসভা
- Update Time : ০৩:২৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ Time View

রাশেদ আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার):
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত জনসভায় মিলিত হয়। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও স্লোগানে পুরো কুলাউড়া শহর মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি মূলতঃ এদেশের মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামের প্রতীক। ৪৮ বছরের দীর্ঘ পথচলায় বিএনপি সবসময় দেশের জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।” তিনি দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান।
জনসভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ এবং হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।



















