কুলাউড়ায় মসজিদের পুকুরে ভেসে উঠল অজ্ঞাতনামা ব্যক্তির লাশ, পরিচয় শনাক্তে পুলিশের আকুল আবেদন
- Update Time : ০৭:১৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৪০ Time View

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার অন্তর্গত উছলাপাড়া জামে মসজিদের পুকুর থেকে মধ্যবয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম ও পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার স্থানীয় লোকজন মসজিদের পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কুলাউড়া থানা পুলিশ জানায়, লাশের সঠিক পরিচয় নিশ্চিত করতে পিবিআই (PBI)-কে খবর দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিচয় শনাক্তে আকুল আবেদন:
নিহত ব্যক্তির আনুমানিক পরিচয়, পরিধেয় পোশাক কিংবা কোনো সুনির্দিষ্ট তথ্য কারো জানা থাকলে অথবা সম্প্রতি আপনার এলাকার কোনো মধ্যবয়সী ব্যক্তি নিখোঁজ হয়ে থাকলে অবিলম্বে কুলাউড়া থানায় যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।
নিহতের স্বজনদের খুঁজে পেতে খবরটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন।




















