১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরের মাদারগঞ্জে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : ০৯:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ১৪৫ Time View

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসের কারণে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া জামে মসজিদে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন, গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার সুরুজ মিয়ার ছেলে মোশারফ হোসেন (৪০) এবং একই এলাকার জোনাব আলীর ছেলে জদু মিয়া (৩৫) সম্পর্কে তারা চাচা-ভাতিজা ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে মসজিদের সেপটিক ট্যাংকটির ঢালাইয়ের কাজ শেষ হয়। মঙ্গলবার বিকেলে সেই কাজের তদারকি করতে যান মোশারফ ও জদু। প্রথমে জদু মিয়া ট্যাংকের সেন্টারিং খোলার জন্য ভেতরে নামেন। কিন্তু তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করতে মোশারফ হোসেনও ট্যাংকের ভেতরে নামেন এবং তিনিও জ্ঞান হারান।
দীর্ঘ সময় ধরে তাদের কোনো সাড়াশব্দ না পাওয়ায় স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে জামালপুর ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।ফায়ার সার্ভিসের দল সেপটিক ট্যাংকের দেওয়াল ভেঙে অচেতন অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সালেহ মাহাদী জানান, হাসপাতালে আনার অনেক আগেই তাদের দুজনের মৃত্যু হয়েছে।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দলনেতা রইচ উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে তারা বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানিয়েছেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

জামালপুরের মাদারগঞ্জে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৯:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫