০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জিরো টু গ্লোবাল জার্নি ক্লাবের’ যাত্রা শুরু: সাশ্রয়ী ভ্রমণে ট্রাভেলস সেন্সের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

মোঃ আব্দুল মোমিন, কাজিপুর উপজেলা প্রতিনিধি:
  • Update Time : ০৭:৫৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ৩৯ Time View

‘SSC 2002 Batch Bangladesh’-এর পঞ্চম উইং “ZERO TWO Global Journeys Club”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সমপ্রতি ঢাকার পল্টনের অভিজাত ‘বার্ড আই রেস্টুরেন্টে’ জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্লাবটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
​অনুষ্ঠানে গ্রুপের ফাউন্ডার অ্যাডমিন মাহমুদ হাসান সুমন এবং ক্লাবের দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনেটরগণ শপথ গ্রহণ করেন। নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:
১. এস এম মোস্তাকিমুর রহমান (সিইও, ট্রাভেল সেন্স)
২. গীতিকার রিপন মাহমুদ
৩. সাইফুল ইসলাম সাইফ
৪. সংগীতশিল্পী মাসুদ অপু
৫. হাসান ইমাম (সিইও, হোটেল সারোয়ার প্যারাডাইস)
৬. রাব্বানী (বাংলাদেশ রেলওয়ে)
৭. সাইক্লিস্ট আসাদ উল্লাহ
৮. নাহিয়ান চৌধুরী
​দেশ ও দেশের বাইরে ভ্রমণ, পর্যটনের মাধ্যমে নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া, সুস্থ ও সুন্দর জীবনযাপনে উৎসাহিত করা এবং ভ্রমণপ্রিয় বন্ধুদের মধ্যে বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই এ ক্লাবের সূচনা।
​উদ্বোধনী আয়োজনের পাশাপাশি বাংলাদেশের অন্যতম শীর্ষ ট্রাভেল এজেন্সি ‘Travel Sense’-এর সঙ্গে ‘ZERO TWO Bangladesh’-এর একটি বিশেষ কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারকের আওতায় এসএসসি ২০০২ ব্যাচের সদস্যরা Travel Sense-এর মাধ্যমে দেশ-বিদেশের যেকোনো গন্তব্যে বিশেষ সুবিধাসহ সাশ্রয়ী মূল্যে ভ্রমণের সুযোগ পাবেন।
​ভ্রমণ হোক জানার, শেখার ও নিজেকে সমৃদ্ধ করার মাধ্যম—এই মূলমন্ত্রকে সামনে রেখে ‘ZERO TWO Global Journeys Club’ এগিয়ে যাক দেশ থেকে বিশ্বজয়ের পথে।
​সংগঠনের পঞ্চম উইংয়ের আনুষ্ঠানিক পথচলা শুরু উপলক্ষে কাজিপুর, সিরাজগঞ্জসহ সারাদেশের ২০০২ ব্যাচে পাস করা বন্ধুদের এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন গ্রুপের সদস্যরা।

Tag :

Please Share This Post in Your Social Media

জিরো টু গ্লোবাল জার্নি ক্লাবের’ যাত্রা শুরু: সাশ্রয়ী ভ্রমণে ট্রাভেলস সেন্সের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

Update Time : ০৭:৫৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬