তাড়াইলে গলায় ফাঁস দিয়ে পুরুষের আত্মহত্যা
- Update Time : ০৭:৪৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ২৫১ Time View

কিশোরগঞ্জের তাড়াইলে শাইদুর রহমান (৫২) নামে এক পুরুষ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের কালনা গ্রামে।
এ ঘটনায় থানায় দায়েরকৃত অপমৃত্যু মামলায় আত্মহননকারী শাইদুর রহমানের ছেলে সাব্বির হুসেন রাহুল (২১) জানান, আমি তাড়াইল বাজারে আমার দোকানে ছিলাম। দুপুর সাড়ে ১২ টায় মা আমার জন্য দুপুরের খাবার নিয়ে দোকানে আসেন। মা বাড়িতে গিয়ে দুপুর ১টা ৩০ মিনিটে আমাকে মোবাইল ফোনে দ্রুত বাড়িতে আসতে বলেন। গিয়ে দেখি আমার বাবা শাইদুর রহমান আমাদের থাকার ঘরের বারান্দার রুমে চালের কাঠের আড়ার সাথে রশির সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে এসআই রাকিব সঙ্গীয় ফোর্স সহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, আত্মহননকারী শাইদুর রহমান নামে এক পুরুষের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে না পাঠানোর জন্য তার ছেলে সাব্বির হুসেন রাহুল লিখিত আবেদন করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

















