দিনাজপুরে ৩৭ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ ৩ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম
- Update Time : ০৫:৫৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ১৭ Time View

দিনাজপুর সদর উপজেলায় ৩৭টি অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান তহবিল থেকে মোট ৩ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ও ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তফা কামাল মিলন এবং দিনাজপুর জেলা বিএনপির ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোহাম্মদ কচি।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং অনুদানপ্রাপ্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অসহায় ও প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পুনর্বাসনে এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধানমন্ত্রীর অনুদানের এ অর্থ উপকারভোগী পরিবারগুলোর আর্থিক সংকট মোকাবিলা ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।



















