শহিদ হাদিস পার্কে সৌখিন বাগানীদের বৃক্ষমেলা উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু
- Update Time : ০১:২৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ১২ Time View

নগরীর শহিদ হাদিস পার্কে সামাজিক ও পরিবেশবাদী সংগঠন ‘সবুজে হাসি-সবুজে বাঁচি’-র উদ্যোগে ২য় ‘সৌখিন বাগানীদের বৃক্ষমেলা ও প্রদর্শনী ২০২৬’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
‘হবে সবুজ পৃথিবী, সুন্দর জীবন-যদি করি বৃক্ষরোপণ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক বলেন, “পরিবেশ রক্ষা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ লক্ষ্যেই সরকার ও কেসিসি নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।” তিনি নগরবাসীকে ভবনের খালি জায়গা ও ছাদে বাগান গড়ে তোলার আহ্বান জানান।
সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. আমিরুল খসরু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আসাদুজ্জামান সরকার। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রানা আকন্দ।অনুষ্ঠানে সফল ছাদ বাগানীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।



















