১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেবীগঞ্জে নারী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

Reporter Name
  • Update Time : ০৯:৩৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫ Time View

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেতের আইল থেকে নুরবানু ওরফে হাসিনা (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ১২ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত মাহাবুল হককে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
​গ্রেপ্তারকৃত মাহাবুল হক দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বালাপাড়া বাজার এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন মাহিন্দ্র গাড়ির চালক।
​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে দেবীগঞ্জ থানার পুলিশ খবর পায় যে চিলাহাটি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইলে এক নারীর মরদেহ পড়ে রয়েছে। সংবাদ পেয়েই দেবীগঞ্জ থানা পুলিশ ও পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রস্তুত করে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে।
​পঞ্চগড় জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন গোয়েন্দা তথ্যের সহায়তায় ঘটনার নেপথ্য রহস্য উদঘাটনে মাঠে নামে। তদন্তের একপর্যায়ে মাহাবুল হকের প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ মেলে এবং অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে মাহাবুল নিজেই ওই নারীকে হত্যার কথা স্বীকার করেন এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

দেবীগঞ্জে নারী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

Update Time : ০৯:৩৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬