০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​গাজীপুরে দেশীয় অস্ত্রসহ তিন কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার

মোঃ খাইরুল বাশার ,গাজীপুর:
  • Update Time : ০৭:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫ Time View

গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৩ জন কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর রাত ১২:২৫ ঘটিকার সময় দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার আবুল কালামের বাড়ির একটি ভাড়া ঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গাছা থানা পুলিশের একটি দল। অভিযানে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্টিলের তৈরি ১টি চাপাতি ও ১টি স্টিলের তৈরি ছোরা উদ্ধার করা হয়।
​
১. মোঃ হাবিবুল্লাহ (২৭) — পিতা: মোঃ ইসমাইল, মাতা: মোছাঃ মাহমুদা, স্থায়ী ঠিকানা: কুনিয়া তারগাছ, বর্তমানে দক্ষিণ খাইলকুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
২. মোঃ আলমগীর হোসেন (৪৩) — পিতা: মৃত আবুল বাশার, মাতা: মোছাঃ শাহিদা বেগম, মূল ঠিকানা: পশ্চিম দিঘলী, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। বর্তমানে কুনিয়া পাছর (বড়বাড়ি চান্দুরা রোড) এলাকার ভাড়াটিয়া।
৩. মোঃ জয়নাল উদ্দিন (৩৩) — পিতা: মোঃ মমিন মিয়া, মাতা: মোছাঃ জরিনা খাতুন, তিনি কুনিয়া তারগাছ এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করতেন।
​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ১ নম্বর আসামি হাবিবুল্লাহর বিরুদ্ধে পূর্বে বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে। এছাড়া ২ নম্বর আসামি আলমগীর হোসেনের বিরুদ্ধেও পূর্বে মানব পাচার ও মাদক আইনে ২টি মামলা রয়েছে।
​এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act, 1878) ১৯(f) ধারায় গাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪২, তারিখ: ২৭/০৯/২০২৬)।
​গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

​গাজীপুরে দেশীয় অস্ত্রসহ তিন কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার

Update Time : ০৭:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬