০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় কৃষি প্রণোদনার চারা বিতরণ: পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতায় নতুন উদ্যোগ

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ১১:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ১৫ Time View

পাইকগাছা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৫১৭টি পরিবারের মধ্যে মোট ২৫৮৫টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় কৃষকদের পরিবেশগত সচেতনতা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। এসকল চারা বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন। তিনি কৃষকদের গাছের যত্ন নেওয়া এবং সঠিক উপায়ে চারা রোপণের পরামর্শ দেন। কৃষি প্রণোদনা কর্মসূচির প্রধান লক্ষ্য হল পরিবেশ রক্ষা করা এবং স্থানীয় কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। এই উদ্যোগের মাধ্যমে পাইকগাছার পরিবেশ যেমন আরও সবুজ ও সমৃদ্ধ হবে, ঠিক তেমনি স্থানীয় কৃষকেরা ফলমূল উৎপাদন করে আয় বৃদ্ধি করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ঔষধি গাছের চারা ব্যবহার করে স্থানীয়রা প্রাকৃতিক চিকিৎসার সুযোগ পাবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, উপ সহকারী কৃষি কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তারা ও উপকারভোগীরা । স্থানীয় কৃষকেরা এই উদ্যোগে খুশি হয়েছেন এবং কৃষি বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা মনে করেন, এই চারাগুলো তাদের ভবিষ্যৎ জীবনে অনেক উপকারে আসবে এবং পরিবেশ রক্ষায় অবদান রাখবে।
এই চারা বিতরণ কর্মসূচি পাইকগাছা উপজেলায় পরিবেশ ও কৃষির উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। উপজেলা কৃষি বিভাগের এই উদ্যোগ স্থানীয় কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

পাইকগাছায় কৃষি প্রণোদনার চারা বিতরণ: পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতায় নতুন উদ্যোগ

Update Time : ১১:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬