০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে সমাজসেবার উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসনে গবাদি পশু বিতরণ

সাজু আহমেদ দিনাজপুর জেলা প্রতিনিধি
  • Update Time : ০১:১১:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৮ Time View

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় নির্বাচিত উপকারভোগীদের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ফুলবাড়ী উপজেলার প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ গবাদি পশু বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভিক্ষাবৃত্তি থেকে মানুষকে ফিরিয়ে এনে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, বেতডিগী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষকে ভিক্ষাবৃত্তি থেকে বের করে এনে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলাই এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। গবাদি পশু পালনের মাধ্যমে উপকারভোগীরা আয়ের সুযোগ পাবেন এবং নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন।

সমাজসেবা কার্যালয়ের এমন উদ্যোগে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন গবাদি পশু পাওয়া উপকারভোগীরা। তারা বলেন, দীর্ঘদিন জীবিকার তাগিদে মানুষের কাছে হাত পাততে হয়েছে। এখন গবাদি পশু পালনের মাধ্যমে নিজেরাই উপার্জন করার সুযোগ পেয়েছেন। এতে তাদের জীবনে নতুন আশার সৃষ্টি হয়েছে। এমন উদ্যোগ গ্রহণ করায় তারা উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপকারভোগীরা আশা প্রকাশ করেন, গবাদি পশু পালনের মাধ্যমে ভবিষ্যতে তারা নিজেদের পরিবারের আর্থিক চাহিদা পূরণের পাশাপাশি সমাজে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, ভিক্ষাবৃত্তি নিরসন করে অসহায় মানুষকে স্বাভাবিক ও সম্মানজনক জীবনে ফিরিয়ে আনতে এ ধরনের পুনর্বাসন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলবাড়ীতে সমাজসেবার উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসনে গবাদি পশু বিতরণ

Update Time : ০১:১১:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬