০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষ্যে সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু শিবির উদ্বোধন।

মো:শফিউল আলম রাশেদ ঝালকাঠি প্রতিনিধি:
  • Update Time : ০১:৪৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ১৪ Time View

সাধারণ মানুষের দোরগোড়ায় চক্ষুস্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রম পরিচালনা করেছে সাজেদা ফাউন্ডেশন। দেশের বিভিন্ন জেলায় সেবামূলক কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় ঝালকাঠি সরকারি কলেজের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় ও বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ ফজলুল হক এর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,জেলা প্রশাসক মো:মমিন উদ্দিন,অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ঝালকাঠী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন, ঝালকাঠির পুলিশ সুপার মেরিনা সুলতানা এবং সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বক্তারা সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রম পরিচালনার গুরুত্ব তুলে ধরেন। সাধারণ মানুষের মধ্যে চক্ষুস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি এবং সেবাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হয়। পাশাপাশি মানুষের কল্যাণে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এ ধরনের সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সাজেদা ফাউন্ডেশনের এ উদ্যোগের মাধ্যমে চক্ষুস্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষের সচেতনতা বাড়বে এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে আগ্রহ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়। বিশেষ করে যেসব মানুষ আর্থিক অসচ্ছলতা বা নানা সীমাবদ্ধতার কারণে সহজে চক্ষুস্বাস্থ্যসেবা নিতে পারেন না, তাঁদের জন্য বিনামূল্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সাজেদা ফাউন্ডেশনের এ কার্যক্রমকে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের সেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হলে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ উপকৃত হবেন। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায়: স্বাস্থ্য বিভাগ ঝালকাঠি ও WCC ঝালকাঠি।

Tag :

Please Share This Post in Your Social Media

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষ্যে সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু শিবির উদ্বোধন।

Update Time : ০১:৪৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬