মণিরামপুরের ভেঙে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি অ্যাড. গাজী এনামুল হক | দ্রুত সংস্কারের আশ্বাস
- Update Time : ১১:৩৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ১৮ Time View

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত মণিরামপুর উপজেলায় ভেঙ্গে পড়া সড়ক ও ব্রীজের বিভিন্ন অংশ পরিদর্শন করেছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। শুক্রবার (১৭ জুলাই) সকালে তিনি ভেঙ্গে পড়া মশ্মিমনগর, কাশিমনগর ও খানপুর ইউনিয়নের সড়কের ক্ষতিগ্রস্ত স্থান সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে এমপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ও ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি বলেন- জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা গুলোর সংস্কারের কাজ সম্পন্ন করা হবে। জানা গেছে- গত ৯ জুলাই রাতের ভারী বৃষ্টিপাতের কারনে মশ্মিমনগর ইউনিয়নের পারখাজুরা বাজার সংলগ্ন নলতাঘাট ভাসমান সেতু সড়কের মাঝে কিছু অংশ ভেঙ্গে পড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়াও কাশিমনগর ইউনিয়নের মথুরাপুর গ্রামের একটি সড়কের একপাশ ধসে পড়েছে। খানপুর ইউনিয়নের খামারবাড়ি ব্রীজের একটি অংশ ভেঙ্গে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারনে ক্ষতিগ্রস্ত এলাকাসহ আশপাশের গ্রামের মানুষের যানবাহন ও চলাচল বন্ধ হয়ে পড়ে। সেই সব ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতেই তিনি সরেজমিনে যান। দ্রুত এসব সংস্কাকার কাজ শেষ হলে স্থানীয়রাসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় স্থানীয় জামায়াত নেতা সেলিম জাহাঙ্গীর, রবিউল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। এরআগে ক্ষতিগ্রস্ত এলাকার স্থান গুলো পরিদর্শনে যান উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দরা।



















