মাগুরা জেলা মটর শ্রমিকের সাধারণ সম্পাদক মারুফ, গ্রেফতার।
- প্রকাশের সময় : ০১:৫৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 42

🚨মাগুরায় পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ১৫০ ভরি স্বর্ণ
ডা//+কাতি! গ্রে//+প্তার মাগুরা জেলা মটর শ্রমিকের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ সহ ৫ জন
মাগুরায় পুলিশ পরিচয়ে চলন্ত বাস থামিয়ে প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ১৫০ ভরি স্বর্ণ ও নগদ টাকা ডা//+কাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এ ঘটনায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ হোসেনসহ পাঁচজনকে গ্রে//+প্তার করেছে পুলিশ।
জানা গেছে, গত ৬ অক্টোবর দুপুরে মাগুরা সদর উপজেলার রামনগর বাজার এলাকায় দু//র্ধর্ষ
ডা//কাতির ঘটনা ঘটে। ডা//+কাত দলের সদস্যরা পুলিশ পরিচয়ে বাস থামিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ১৫০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লু//ট করে নিয়ে যায়।
ঘটনার পর গত ২৮ অক্টোবর ডা//কাতি ও হ//ত্যার অভিযোগে মা//মলা দায়ের করা হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত ও অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রে//প্তার করে।
গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন—
১. মারুফ হোসেন — মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
২. অনিমেষ মজুমদার — ঝিনাইদহের গিনি হাউস জুয়েলার্সের মালিক।
৩. মো. জুয়েল হোসেন — মাগুরার পারনান্দুয়ালী ব্যাপারীপাড়ার বাসিন্দা।
৪. তৌকির আহমেদ — একই এলাকার বাসিন্দা।
৫. ফরিদ মণ্ডল — মারুফ হোসেনের শ্বশুর।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রে//প্তার হওয়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডা//কাতি হওয়া স্বর্ণের পাঁচটি বার উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, মারুফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মাগুরার পুলিশ সুপার জানিয়েছেন, ডা//কাতি ও এর সঙ্গে সংশ্লিষ্ট হ//ত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
রাজনৈতিক পরিচয় কি অ//পরাধের ঊর্ধ্বে? কোনো ব্যক্তি যে দলেরই হোক, অ//পরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তবে গ্রেপ্তার মানেই অ//পরাধ প্রমাণিত নয়—সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করাও জরুরি।
























