মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার কথিত ব্যবসায়ী ছাপিয়া খাতুনের
- Update Time : ০৮:১৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ১০ Time View

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে ভবিষ্যতে আর কোনো ধরনের মাদক ব্যবসা বা মাদক সংক্রান্ত অপরাধে না জড়ানোর ঘোষণা দিয়েছেন মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের কথিত মাদক ব্যবসায়ী ছাপিয়া খাতুন।
সম্প্রতি স্থানীয় ‘মাদক নির্মূল কমিটি’র নিকট উপস্থিত হয়ে তিনি নিজ মুখে এই স্বীকারোক্তি দেন। এসময় তিনি তাঁর অতীতের ভুল কর্মকাণ্ডের জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেন এবং ভবিষ্যতে অপরাধ ছেড়ে আইন মেনে স্বাভাবিক জীবনযাপন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
ছাপিয়া খাতুনের এমন সিদ্ধান্তের পর মাদক নির্মূল কমিটির সদস্যরা তাঁকে সাধুবাদ জানান। তাঁরা তাঁকে মাদক সংশ্লিষ্ট সকল কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানান এবং সমাজের মূলধারায় ফিরে এসে সম্মানের সাথে বসবাস করার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের উদ্যোগ মেহেরপুরের অন্যান্যদেরও অপরাধের পথ ছেড়ে সুস্থ ও সুন্দর জীবনে ফিরে আসতে উৎসাহিত করবে।



















