মুরাদনগরে মাদকসেবনের সময় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড
- Update Time : ১২:১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ Time View

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে মাদকসেবনের সময় শাহীন নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ত্রিশ গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় শাহীনকে। আটক শাহীন ওই গ্রামেরই বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল।
আটকের পর তাৎক্ষণিকভাবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৩ মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকায় মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।



















