রংপুরে ‘দুর্যোগকালীন করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৪:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 31

দুর্যোগের সময় করণীয়, জীবন ও সম্পদের নিরাপত্তা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরে ‘দুর্যোগকালীন করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ইনিসিটিভ সোসাইটি (সিআইএস)-এর সার্বিক সহযোগিতায় এ সভা আয়োজিত হয়।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. চাঁদ মিয়া।
সভায় বক্তারা বন্যা, নদী ভাঙন ও নৌ-দুর্ঘটনাসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের সময় তাৎক্ষণিক করণীয়, উদ্ধার তৎপরতা, সতর্কতা অবলম্বন, প্রাথমিক চিকিৎসা এবং স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকদের প্রত্যাশা, এই আলোচনা সাধারণ মানুষের মাঝে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ রংপুরের কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, কবি, লেখক, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআইএসের প্রকল্প কর্মকর্তা মো. শিহাব হোসেন ও মো. লাভলু মিয়া, সৌখিন সফুরা আমজাদ স্কুল অ্যান্ড কলেজ মহানগর রংপুরের অধ্যক্ষ মো. আব্দুল হামিদ, কবি ও শিক্ষক মোছা. নাজমিন নাহার নেহা, মোছা. ফ্লোরিন আক্তার, মোছা. জেসমিন আক্তার, মোছা. স্বর্ণালী আক্তার; কবি, লেখক ও ব্যাংকার মো. নোমান ফেরদৌস খান; কবি, লেখক ও সংগঠক মো. অহিদুল ইসলাম, ‘সংগঠন অফ জনক’ প্ল্যাটফর্মের সভাপতি মো. মাহবুবার রহমান, ইনসাফের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম, প্রগতি ব্যানাগারের নির্বাহী পরিচালক মোছা. সিফাত জাহান, ফায়ার ফাইটার মো. মনজুরুল ইসলাম এবং মো. সাখাওয়াত হোসেন সোহাগ ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।


























