১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝড়ের শঙ্কা সাত জেলায়, সতর্ক সংকেত নদীবন্দরে
Reporter Name
- Update Time : ১১:২৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ২১৪ Time View

আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যার আগেই দেশের সাতটি জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, দমকা হাওয়ার কারণে নদীপথে চলাচলরত নৌযান ও যাত্রীদের সাবধানতার সঙ্গে চলাফেরা করতে হবে।
Tag :













