০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগড়ায় শিক্ষার্থী-শিক্ষক ও গ্রামবাসীর মাঝে গাছের চারা বিতরণ ও রোপণ

রিপোর্টার শাহিনুর ইসলাম
  • Update Time : ০৭:২৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ৮ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ” দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” প্রতিপাদ্য কে সামনে রেখে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১৮ আগস্ট) সকালে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় গ্রামে শিক্ষার্থী, শিক্ষক ও গ্রামবাসীদের মাঝে গাছের চারা বিতরণ ও রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও মেসার্স আগুন ব্রিকস এর পরিচালক মেজবাহ উদ্দিন পারভেজ। এসময় মেসার্স আগুন ব্রিকস এর স্বত্তাধীকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোল্যা, লোহাগড়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য শিমুল হাসান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। লোহাগড়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজ বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি সবুজ বাংলাদেশ গড়তে চেষ্টা চালাচ্ছেন। তারই অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ইটভাটা এলাকায়ও বৃক্ষ রোপন করতে পরিবেশ অধিদপ্তর এর মাধ্যমে নির্দেশনা দিয়েছেন। এরই অংশ হিসেবে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে ৫ হাজার গাছের চারা বিতরণ ও রোপন শুরু করেছি।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গ্রামের মানুষদের মাঝে ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ করেছি। এমনকি ইটভাটা এলাকায় গাছের চারা রোপন করেছি।
গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা বেজায় খুশি হয়েছে। শিক্ষার্থী ও গ্রামবাসীরা গাছের চারা রোপনের পর গাছের যথাযথ পরিচর্যা করতে চেয়েছেন। গ্রামের নারীরা বলেন, বাংলাদেশ গাছে গাছে সবুজ হলে আমরা বিশুদ্ধ অক্সিজেন পাবো। কাঠ ও জ্বালানী পাবো। মানুষের কর্মসংস্থান বাড়বে।

Tag :

Please Share This Post in Your Social Media

লোহাগড়ায় শিক্ষার্থী-শিক্ষক ও গ্রামবাসীর মাঝে গাছের চারা বিতরণ ও রোপণ

Update Time : ০৭:২৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬