ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​সিলেট বিভাগে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে দেশসেরার লক্ষ্যে মৌলভীবাজারের সাফওয়ান

​মৌলভীবাজার জেলা প্রতিনিধি: রাশেদ আহমদ
​মৌলভীবাজার জেলা প্রতিনিধি: রাশেদ আহমদ
  • প্রকাশের সময় : ০৫:১৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 17

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর সিলেট বিভাগীয় পর্যায়ে নজরুলসংগীত পরিবেশনায় প্রথম স্থান অর্জন করেছে মৌলভীবাজারের কুলাউড়া দারুস সুন্নাহ মডেল দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাওহিদুল হাসান সাফওয়ান। এই অসামান্য অর্জনের মধ্য দিয়ে সে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের গৌরব অর্জন করেছে।
​বিভাগীয় পর্যায়ে সেরার মুকুট পরে নিজের প্রতিভার অনন্য স্বাক্ষর রেখেছে সাফওয়ান। তার এই সাফল্যে থেমে নেই তার আগামীদিনের স্বপ্ন। এবার তার চোখ জাতীয় মঞ্চে দেশসেরা হওয়ার লক্ষ্য। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে নিজের শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার তথা পুরো সিলেট বিভাগের জন্য গৌরব বয়ে আনতে চায় এই খুদে শিল্পী।
​সাফওয়ানের এই সাফল্যে তার শিক্ষক, সহপাঠী, পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে।
​এর আগেও সাফওয়ান বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করে মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’, ইসলামিক ফাউন্ডেশন এবং বাংলাদেশ শিশু একাডেমির আয়োজিত জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সফলভাবে অংশ নেওয়ার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।
​সংশ্লিষ্ট শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ আশা প্রকাশ করেছেন, সাফওয়ান তার মেধা ও সাধনা দিয়ে জাতীয় পর্যায়েও দেশের সেরা হয়ে কুলাউড়া তথা পুরো অঞ্চলের মুখ উজ্জ্বল করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

​সিলেট বিভাগে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে দেশসেরার লক্ষ্যে মৌলভীবাজারের সাফওয়ান

প্রকাশের সময় : ০৫:১৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬