ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুন্ড জাতীয় যুব দিবস উৎযাপন (২০২৬) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা।

Md Anowar Hossen
  • প্রকাশের সময় : ১২:৪০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 23

চট্টগ্রামের সীতাকুণ্ডে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা, আলোচনা সভা এবং বিভিন্ন ক্ষেত্রে সফল উদ্যোক্তা, আত্মকর্মী ও যুব সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। বিশেষ করে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখায় শ্রেষ্ঠ যুব সংগঠনকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বাড়তি গুরুত্ব পায়।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটার মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব এম. এ. মোরসালিন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সরোয়ার লাভলু এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কাইয়ুম চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন তপন কান্তি কর্মকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সীতাকুণ্ডের সহকারী প্রকৌশলী প্রণবেশ মহাজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম, উপজেলা মেডিকেল অফিসার ডা. সোনিয়া আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, যুব উদ্যোক্তা ও যুব সংগঠনের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে বেকারত্ব হ্রাসের পাশাপাশি জাতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এজন্য যুবকদের প্রচলিত চাকরির প্রত্যাশার পাশাপাশি নিজেদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার মানসিকতা তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, সরকার যুবকদের প্রশিক্ষণ, ঋণ ও বিভিন্ন সহায়তার মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। এসব সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে। একই সঙ্গে যুবসমাজকে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে ইতিবাচক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সদস্যসচিব এম. এ. মোরসালিন বলেন, যুবসমাজ একটি দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতিচ্ছবি। জাতীয় উন্নয়ন, সামাজিক পরিবর্তন ও মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ব্যক্তিগত সাফল্য অর্জন করলেই হবে না, বরং অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতাকে সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। যুবকদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অন্যান্য বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজকে দক্ষ, সুশিক্ষিত, আত্মনির্ভরশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রম তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজন যুবকদের নতুন উদ্যোগ গ্রহণ এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে উৎসাহিত করবে।

অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ক্যাটাগরিতে সফল যুব উদ্যোক্তা, আত্মকর্মী ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখা যুব সংগঠনের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি সীতাকুণ্ডের যুবসমাজকে দেশ গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক উন্নয়নে আরও উৎসাহিত করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোহাম্মদ আনোয়ার হোসেন

মোহাম্মদ আনোয়ার হোসেন

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

সীতাকুন্ড জাতীয় যুব দিবস উৎযাপন (২০২৬) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা।

প্রকাশের সময় : ১২:৪০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬