০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল-মাদ্রাসায় নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক ও নিয়োগ বাণিজ্য বন্ধের ঘোষণা এমপি জামালের

​মো: শফিউল আলম রাশেদ, ঝালকাঠী জেলা প্রতিনিধি
  • Update Time : ০৮:৫৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১০ Time View

​ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল জানিয়েছেন, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ম্যানেজিং কমিটির মাধ্যমে পরিচালিত সব নিয়োগে ‘ডোপ টেস্ট’ বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি নিয়োগ কিংবা বদলিতে যেকোনো ধরনের আর্থিক লেনদেন বা দুর্নীতির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
​সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এসব কথা জানান। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম ও অপকর্মের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।
​তার এ ঘোষণার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মাদকমুক্ত প্রার্থী নিশ্চিত করা এবং নিয়োগ প্রক্রিয়ায় যেকোনো ধরনের অনিয়ম বা অর্থ লেনদেন বন্ধের দৃঢ় বার্তা পাওয়া গেছে।
​এদিকে, সংসদ সদস্যের এই সাহসী ও সময়োপযোগী ঘোষণা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত ও আলোচিত হচ্ছে। তবে ম্যানেজিং কমিটির মাধ্যমে বাস্তবায়নাধীন নিয়োগে ডোপ টেস্ট কীভাবে এবং কোন কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালনা করা হবে—সে বিষয়ে পোস্টে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা ছিল না। সচেতন মহলের প্রত্যাশা, এমপি রফিকুল ইসলাম জামাল খুব শিগগিরই পরবর্তী বার্তা বা নির্দেশনার মাধ্যমে এ বিষয়টি বিস্তারিত পরিষ্কার করবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

স্কুল-মাদ্রাসায় নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক ও নিয়োগ বাণিজ্য বন্ধের ঘোষণা এমপি জামালের

Update Time : ০৮:৫৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬