ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে সরকারি দুই কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, যুবলীগ-ছাত্রলীগসহ ৫ নেতাকর্মী গ্রেপ্তার

Azizul Hakim Tuhin
  • প্রকাশের সময় : ০৮:৪৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 27

চট্টগ্রাম নগরের দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার পর পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে পাঁচলাইশ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। পাঁচলাইশ মডেল থানার অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাঁচলাইশ থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম ওরফে জনি (২৮), ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন (৪৬), পটিয়া উপজেলা যুবলীগের সংগঠক মো. মোশাররফ হোসেন ওরফে সুমন (৩৩), ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মো. আলী হোসেন (৩৪) এবং পাঁচলাইশ থানা ছাত্রলীগের সংগঠক ইমামুল হক সায়েম (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচলাইশ মডেল থানার একাধিক কর্মকর্তার নেতৃত্বে গঠিত একটি দল ভোরে এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের ষোলশহর এলাকায় আখতারুজ্জামান উড়ালসড়ক থেকে দুর্বৃত্তরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় এবং চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। কার্যালয় দুটিতে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় পাঁচলাইশ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আজিজুল হাকিম তুহিন

আজিজুল হাকিম তুহিন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামে সরকারি দুই কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, যুবলীগ-ছাত্রলীগসহ ৫ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:৪৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬