০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মৌলভীবাজারে পদযাত্রা স্থগিত, হবিগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা সারজিস আলমের
Reporter Name
- Update Time : ১০:১৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ৫৬ Time View

উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রা রোডম্যাপ অনুযায়ী আগামীকালের মৌলভীবাজার জেলার দুটি পদযাত্রা সাময়িক স্থগিত থাকবে.
এর পরিবর্তে আগামীকাল বিকাল ৩টায় হবিগঞ্জ শহরে এনসিপির ওপরে বিএনপির ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে.
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম এক বাণীতে বলেন, “জনাব তারেক রহমান, আমরাও দেখতে চাই- আপনি আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন, কত কিশোরের চোখ উপড়ে ফেলতে পারেন, কত মানুষের জীবন নিতে পারেন!”
তিনি আরও ঘোষণা দেন, “দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।”
Tag :










