শিরোনামঃ
কাজিপুর শিমুলদাইড় বাজারে শিশুদের পুষ্টি নিশ্চিতকরণে মা সমাবেশ ও পুষ্টি কার্ড বিতরণ অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১২:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 57

কাজিপুরে শিশুদের পুষ্টি নিশ্চিতকরণে ‘মা সমাবেশ’ ও পুষ্টি কার্ড বিতরণ করা হচ্ছে।
সিরাজগঞ্জের কাজিপুরে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ওজন ও উচ্চতা পরিমাপ এবং পুষ্টি কার্ড বিতরণের লক্ষ্যে এক বর্ণাঢ্য ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) উপজেলার শিমুলদাইড় বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের রেজিস্ট্রার ডাঃ মুশফিক আনজুম (অমিয়)।
সবুজ স্টার সেবাদানকারী মোঃ সোহেল রানার আয়োজনে এবং এস এম সি (SMC)-এর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে এলাকার বিপুল সংখ্যক মা তাঁদের শিশু সন্তানদের নিয়ে অংশ নেন। সেখানে শিশুদের সঠিক বৃদ্ধি ও পুষ্টির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয় এবং উপস্থিত শিশুদের ওজন ও উচ্চতা মেপে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়।
Tag :


























