চট্টগ্রাম অর্থঋণ আদালতের আদেশ অবমাননা সোনালী ব্যাংকের ডিজিএমের বিরুদ্ধে
- প্রকাশের সময় : ০৫:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 45

চট্টগ্রামের অর্থঋণ আদালত-১-এ বিচারাধীন একটি অর্থঋণ মামলায় আদালতের আদেশ অবমাননার অভিযোগ উঠেছে সোনালী ব্যাংক লিমিটেডের সংশ্লিষ্ট ডিজিএমের (DGM) বিরুদ্ধে। এ ঘটনায় আদালতের নির্দেশনা অমান্যের অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।
বিজ্ঞ আদালতে দাখিল করা আবেদন সূত্রে জানা যায়, অর্থঋণ মামলা নং-১৬৯/২০১৩-এর বাদী সোনালী ব্যাংক লিমিটেড এবং বিবাদী মেসার্স প্রেস ট্রেডিং গং। মামলাটি চট্টগ্রামের জজ অর্থঋণ আদালত-১-এ বিচারাধীন রয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, গত ১০ আগস্ট ২০২৬ তারিখে আদালতের দেওয়া ১০ নম্বর আদেশ বাস্তবায়ন (Comply) না করায় অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৫২ ও ৫৭ ধারার আলোকে সংশ্লিষ্ট ডিজিএমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
আবেদনকারী পক্ষের দাবি, মামলার শুনানির জন্য সংশ্লিষ্ট ডিজিএমের উপস্থিতির অপেক্ষায় দীর্ঘদিন ধরে সময় অতিবাহিত হচ্ছে। আদালতের পূর্ববর্তী আদেশ বাস্তবায়ন না হওয়ায় বিবাদী পক্ষ অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে পারে বলেও আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এ অবস্থায় ন্যায়বিচারের স্বার্থে আদালতের ১০ আগস্ট ২০২৬ তারিখের ১০ নম্বর আদেশ বাস্তবায়ন না করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট ডিজিএমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আবেদনটির শেষাংশে আদালতের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদানের প্রার্থনা জানানো হয়েছে। আবেদনটির তারিখ উল্লেখ রয়েছে ২৭ সেপ্টেম্বর ২০২৬। এদিকে ভুক্তভোগীরা জানান সোনালী ব্যাংকের ডিজিএম এর পাওনা টাকা আদায় করা হয়েছে এবং আরও অতিরিক্ত এক কোটি টাকা নিয়েছে কিন্তু আমাদের বন্ধক কৃত জিমির দলিল ফেরত না দিয়ে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে অভিযুক্ত সোনালী ব্যাংকের ডিজিএম এর বিরুদ্ধে। এ ঘটনার আতঙ্কে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের জনপ্রতিনিধিরা।
এদিকে অভিযুক্ত সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আবু বক্কর সিদ্দিক এর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি তার বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের প্রসঙ্গে বিজ্ঞ আদালতের যথেষ্ট প্রমাণাদি পাওয়া গেছে।
বিস্তারিত আসছে দ্বিতীয় পর্বে চোখ রাখুন।


























