০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালীর নবনিযুক্ত ইউএনও মাসুদুর রহমানের সাথে উপজেলা ও পৌর বিএনপির সৌজন্য সাক্ষাৎ

মোঃ সোহেল রানা মধুখালী প্রতিনিধি:
  • Update Time : ০৮:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১৮ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাসুদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
রবিবার উপজেলা কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবনিযুক্ত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন দলীয় নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি জনাব হায়দার আলী মোল্লা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইয়াসিন বিশ্বাস।
এছাড়া মধুখালী উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে নেতৃবৃন্দ উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নবনিযুক্ত ইউএনও মহোদয়ও সকলের সহযোগিতা কামনা করেন এবং একটি সুশৃঙ্খল ও জনবান্ধব প্রশাসন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মধুখালীর নবনিযুক্ত ইউএনও মাসুদুর রহমানের সাথে উপজেলা ও পৌর বিএনপির সৌজন্য সাক্ষাৎ

Update Time : ০৮:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬