কাজিপুরের প্রতিটি মানুষ, দলমত নির্বিশেষে, যেন নিরাপদে ও শান্তিতে থাকতে পারেন: এটাই হোক আমাদের সবার অঙ্গীকার এমপি সেলিম রেজার আহ্বান
- প্রকাশের সময় : ১০:৪৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 31

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) সংসদীয় এলাকার জনগণ ও বিএনপি পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও বিনীত আহ্বান
প্রিয় সিরাজগঞ্জ-১ সংসদীয় এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে নাশকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধে আপনারা যেভাবে দিনরাত মাঠে থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষায় সাহসী ভূমিকা রেখেছেন, তার জন্য আমি আপনাদের প্রত্যেকের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের ত্যাগ, সাহস আর দলের প্রতি অবিচল ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
তবে একই সঙ্গে আপনাদের সবার প্রতি আমার বিনীত অনুরোধ, কারও উস্কানির ফাঁদে পা দেবেন না। আবেগের বশে বা অতি উৎসাহী হয়ে কারও বাড়িঘর, দোকানপাট বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা এ ধরনের কোনো বিশৃঙ্খল কাজে কেউ জড়াবেন না। মনে রাখবেন, বিএনপি গণতন্ত্র, আইনের শাসন ও শান্তির রাজনীতিতে বিশ্বাস করে। আমাদের কোনো কাজের মাধ্যমে যেন দলের সুনাম ক্ষুণ্ন না হয় এবং কেউ আমাদের গায়ে সহিংসতার দায় চাপানোর সুযোগ না পায়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
যারা নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিচার আমরা নিজের হাতে তুলে নেব না। এমন কাউকে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন এবং আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিন। কাজিপুরের প্রতিটি মানুষ, দলমত নির্বিশেষে, যেন নিরাপদে ও শান্তিতে থাকতে পারেন, এটাই হোক আমাদের সবার অঙ্গীকার।
আপনাদের সবার সহযোগিতা ও শৃঙ্খলাপূর্ণ আচরণ কামনা করছি।
সেলিম রেজা
সংসদ সদস্য, সিরাজগঞ্জ-১ কাজিপুর























