ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও শ্রেষ্ঠ ওসির সম্মাননা: অপরাধীদের আতঙ্কের নাম ওসি আউয়াল

Sahinur Islam
  • প্রকাশের সময় : ১০:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 32

খুলনার পাইকগাছা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শেখ আউয়াল কবির ২০২৬ সালের আগস্ট মাসে যোগদানের পর থেকে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটেছে। দায়িত্ব পালনে সাফল্য ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার পেয়েছেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির।
রোববার (২২ নভেম্বর) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অক্টোবর মাসের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার শেখ আলমগীর হোসেন, মো. বাবুল হোসাইন হাওলাদার, মো. আমির হামজাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই ও এএসআই, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই ও এএসআই এবং সর্বোচ্চ মামলা রুজুকারী সার্জেন্টসহ বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পাইকগাছা থানার ওসি শেখ আউয়াল কবিরের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার সরকার ওমর ফারুক।
নাশকতা মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের নিয়মিত গ্রেফতারের পাশাপাশি মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকায় অপরাধীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছেন তিনি। অন্যদিকে, সাধারণ মানুষের মাঝে ফিরে এসেছে স্বস্তি ও নিরাপত্তাবোধ।
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওসি শেখ আউয়াল কবির দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন। উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে নাশকতা, চুরি, মাদক কারবার ও জুয়ার আসরসহ নানা অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পুলিশের এই সক্রিয় ভূমিকায় অপরাধ প্রবণতা অনেকটাই কমে এসেছে বলে মনে করছেন সচেতন মহল।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে জানতে চাইলে ওসি শেখ আউয়াল কবির বলেন, “পাইকগাছার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই আমার প্রধান লক্ষ্য। যোগদানের পর থেকেই আমরা নাশকতা মামলার আসামি, সন্ত্রাসী, মাদক কারবারি ও জুয়াড়িদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। কোনো অপরাধী বা দুষ্কৃতিকারীকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা বদ্ধপরিকর এবং এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছি।”
এলাকাবাসীর প্রত্যাশা, পুলিশের এই ধারাবাহিক অভিযান ও তৎপরতা অব্যাহত থাকলে পাইকগাছা আরও নিরাপদ ও অপরাধমুক্ত জনপদে পরিণত হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
শাহিনুর ইসলাম

শাহিনুর ইসলাম

বিশেষ প্রতিনিধি, খুলনা

পাইকগাছায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও শ্রেষ্ঠ ওসির সম্মাননা: অপরাধীদের আতঙ্কের নাম ওসি আউয়াল

প্রকাশের সময় : ১০:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬