বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
- Update Time : ১২:০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ২০ Time View

মো:শফিউল আলম রাশেদ। ঝালকাঠি
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ঝালকাঠি জেলা বিএনপি ‘র আমতলা রোডস্ত দলীয় কার্যালয় এ মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত,কেক কাটা,আলোচনা সভা ও এক বর্ণাঢ্যর্্যালি অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট সাকিনা আলম লিজার সঞ্চালনায় প্রধান অতিথি জেলা মহিলা দলের সংগ্রামী সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল তার স্বাগত বক্তব্য বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও জাতি গঠনে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা উপলব্ধি করেন। তাই বাংলাদেশ জাতীয়তাবদী দল বিএনপির প্রতিষ্ঠার মাত্র নয় দিনের মাথায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছেন। সেই প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশের যেকোনো সংকটকালীন মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। প্রধান বক্তা তার বক্তব্যে উপস্থিত সকল মহিলা দলের সাথে একাত্মতা হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের”সভার আগে বাংলাদেশ”বিনির্মানে যে কোন প্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করবেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মহিলা দলের সকলে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পৌর মহিলা দলের সভানেত্রী রেবা রহমান, পৌরা মহিলা দলের যুগ্ন আহবায়ক মোসাম্মৎ সুমি আক্তার,জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন লেলিন মুক্তা, নলছিটি উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা কলি, নলছিটি পৌর মহিলা দলের সভানেত্রী হেপী বেগম, রাজাপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহমুদা আক্তার, রাজাপুর উপজেলা মহিদাদল এর যুগ্ন আহবায় মোসাম্মৎ সুলতানা রাজিয়া(লিপি) এবং কাঁঠালিয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী লিনা পারভীনসহ জেলা, উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।




















