ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির ৩১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন
- Update Time : ১১:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ৮০ Time View

কুড়িগ্রাম জেলা বিএনপি ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে। এতে কাজী মোঃ আলাউদ্দিন মন্ডলকে আহ্বায়ক এবং মোঃ সহিদুল ইসলাম আকন্দকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (১১ আগস্ট) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সাঊছেদ হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত অনুমোদনপত্রে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
গুরুত্বপূর্ণ পদে রয়েছেন
আহ্বায়ক: কাজী মোঃ আলাউদ্দিন মন্ডল
সদস্য সচিব: মোঃ সহিদুল ইসলাম আকন্দ
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মোঃ আব্দুল ওয়াদুদ (চেয়ারম্যান)
যুগ্ম আহ্বায়কবৃন্দ: মোঃ ইফতেখারুল ইসলাম শ্যামা, মোঃ সাখাওয়াত হোসেন তৌহিদ, মোঃ ইসাহাক আলী (মাস্টার), মোঃ মোখলেছুর রহমান (সাবেক চেয়ারম্যান), আলহাজ্ব আব্দুস সালাম, মোঃ রইস উদ্দিন বাদশা, মোঃ গোলাম ইয়াসিন, মোঃ রফিকুল ইসলাম শান্ত, মোঃ খলিলুর রহমান পলাশ, ইসমাইল হোসেন ইউসুফ, মোঃ আমিনুর রহমান হৃদয়সহ আরও কয়েকজন।
জেলা বিএনপির নির্দেশ অনুযায়ী আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে জেলা কমিটির নিকট জমা দিতে হবে।










