০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাজিপুরে ওভারলোড বালুবোঝাই ট্রাক জব্দ: চালককে ১০ হাজার টাকা জরিমানা
মোঃ আব্দুল মোমিন, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
- Update Time : ০৫:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৯ Time View

সিরাজগঞ্জের কাজিপুরে আলমপুর রোডে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু ওভারলোডকারী এক ট্রাকচালককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ পারভীন।
গতকাল আলমপুর রোড দিয়ে যাতায়াতের সময় সঠিক কাগজপত্র ছাড়া এবং নামমাত্র ছেঁড়া-ফাটা ঢাকনা দিয়ে ওভারলোড বালু পরিবহনকালে ট্রাকটি ইউএনওর নজরে আসে। পরবর্তীতে চালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না মর্মে প্রতিজ্ঞা করেন।
চালকের স্বীকারোক্তির ভিত্তিতে সড়ক ও পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী তাকে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এবং সড়কের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag :




















