খানসামায় পরিবেশ রক্ষায় ওয়ার্ল্ড ভিশনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচি অনুষ্ঠিত
- Update Time : ০৬:২৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৬ Time View

খানসামা (দিনাজপুর): পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় আন্তর্জাতিক সেবামূলক সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ প্রকল্পের বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ কার্যক্রম পরিচালিত হয়।
দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় চলমান এ প্রকল্পের অংশ হিসেবে খানসামায় এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার এবং বাংলাদেশ স্কাউটস খানসামা উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান সরকার।
এ সময় বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন:
যুগ্ম কমিশনার মোফাজ্জল হোসেন মোফা
সম্পাদক আব্দুর রায়হান
দিনাজপুর অঞ্চলের এএলটি লাকি বেগম
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার, প্রোগ্রাম অফিসার সাধন দাস এবং স্যামলা শান্তি কোরাইয়া।
উপস্থিত বক্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনসচেতনতা তৈরির মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও সবুজ উপজেলা গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।




















