০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​আমতলীতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ২৯, চালক ও হেলপার পলাতক

​নূরুল হক লিটন, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
  • Update Time : ০৬:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ১৪ Time View

​ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীর বান্দ্রা বাজারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৯ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
​প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী বাসটি বান্দ্রা বাজার এলাকায় এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি উল্টে গিয়ে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে গিয়ে থামে। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ২৯ জন আহত হন। স্থানীয়দের ধারণা, মূল চালক ঘুমে থাকায় হেলপার গাড়িটি চালাচ্ছিল, যার ফলেই এই দুর্ঘটনা ঘটে। আহতদের অনেকের হাত-পা ভেঙে গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। তারা আহতদের উদ্ধার করে আমতলী ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
​এদিকে দুর্ঘটনাপ্রবণ বান্দ্রা মোড়ে পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা না থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাটি দুর্ঘটনাপ্রবণ হওয়া সত্ত্বেও সেখানে কোনো সিগন্যাল বাতি নেই। দুর্ঘটনাসূচক ল্যাম্পপোস্ট স্থাপন, প্রয়োজনীয় গতিরোধক (স্পিড ব্রেকার) বসানো এবং মহাসড়কটি দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
​এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
​

Tag :

Please Share This Post in Your Social Media

​আমতলীতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ২৯, চালক ও হেলপার পলাতক

Update Time : ০৬:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬