০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা অভিযান ও ওষুধ বিতরণ

​মোঃ মাছুম প্রধান, স্টাফ রিপোর্টার:
  • Update Time : ০৬:৫৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ৩২ Time View

​নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বটতলা এলাকায় ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ৪ থেকে ১০ অক্টোবর ২০২৬ মেয়াদী দেশব্যাপী জনসচেতনতা সপ্তাহের অংশ হিসেবে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
​অভিযানে সরাসরি নেতৃত্ব দেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, সংগঠক ও মেয়র প্রার্থী মাওলানা মোঃ আব্দুস জব্বার (বিএ অনার্স, এমএ, কামিল হাদিস, এলএলবি)। কর্মসূচি চলাকালে তিনি নিজ হাতে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে লার্ভিসাইড ছেটানো ও স্প্রে কার্যক্রমে সরাসরি অংশ নেন। পরবর্তীতে স্থানীয়দের মাঝে ডেঙ্গু প্রতিরোধের ওষুধ ও সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়।
​এ সময় স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে মাওলানা মোঃ আব্দুস জব্বার বলেন,
​”ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন পরিচ্ছন্ন পরিবেশ, ব্যক্তিগত সচেতনতা এবং সবার সম্মিলিত উদ্যোগ। আমাদের সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”
​তিনি আরও বলেন, ফুলের টব, পুরোনো টায়ার বা যেকোনো পাত্রে জমে থাকা পানিতে এডিস মশা বংশবৃদ্ধি করে। তাই সুস্থ থাকতে ও ডেঙ্গুর ঝুঁকি কমাতে বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। একটি ডেঙ্গুমুক্ত নগরী ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে তিনি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
​উক্ত পরিচ্ছন্নতা, মশক নিধন ও সচেতনতামূলক অভিযানে সিদ্ধিরগঞ্জ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

​সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা অভিযান ও ওষুধ বিতরণ

Update Time : ০৬:৫৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬