ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৩ ভারতীয় মোবাইল ফোন জব্দ ফোনগুলো ভারত থেকে চোরাই পথে আনা হয় বলে ভাষ্য বিজিবির।

আরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

  • প্রকাশের সময় : ১০:৩৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 23

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে; যেগুলো ভারত থেকে চোরাই পথে আনা হয় বলে ভাষ্য বিজিবির। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

সোমবার সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

বিজিবি জানায়, সকালে বিজিবির মনোহরপুর বিওপি একটি টহল দল ওই এলাকায় অভিযানে যায়। এ সময় ১৪৩টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দ করা মালামাল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয় বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

Tag :

Please Share This Post in Your Social Media

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৩ ভারতীয় মোবাইল ফোন জব্দ ফোনগুলো ভারত থেকে চোরাই পথে আনা হয় বলে ভাষ্য বিজিবির।

প্রকাশের সময় : ১০:৩৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬