ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর পুলিশ লাইন্সে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত শৃঙ্খলা ও শারীরিক সক্ষমতায় সন্তুষ্ট পুলিশ সুপার, সদস্যদের জিএস মার্ক প্রদান

দিনাজপুর প্রতিনিধি: মোঃ মশিউর ইসলাম
দিনাজপুর প্রতিনিধি: মোঃ মশিউর ইসলাম
  • প্রকাশের সময় : ০৬:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 34

দিনাজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এ প্যারেডে নয়টি কন্টিনজেন্ট ও সুসজ্জিত বাদক দল অংশ নেয়। প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার। প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও পোশাক-পরিচ্ছন্নতার ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন পুলিশ সুপার।

এ সময় তিনি পুলিশ সদস্যদের সার্বিক শৃঙ্খলা ও ড্রেস রুলসের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। প্যারেড শেষে পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার (ট্রাফিক), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম (সদর সার্কেল)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

দিনাজপুর পুলিশ লাইন্সে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত শৃঙ্খলা ও শারীরিক সক্ষমতায় সন্তুষ্ট পুলিশ সুপার, সদস্যদের জিএস মার্ক প্রদান

প্রকাশের সময় : ০৬:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬