ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

মোঃ মশিউর ইসলাম দিনাজপুর প্রতিনিধি:
মোঃ মশিউর ইসলাম দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৬:৫৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 35

২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) দিনাজপুর রেলস্টেশন চত্বরে শহর ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি মোঃ রাজিবুর রহমান পলাশ ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। তিনি তৎকালীন সরকারের ভূমিকা এবং হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা তদন্তেরও দাবি করেন।

তিনি বলেন, ২৮ অক্টোবরের ঘটনার মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদী রাজনীতির সূচনা হয়েছিল। পরবর্তী সময়ে পিলখানা ট্র্যাজেডি ও শাপলা চত্বরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঘটনার পেছনের প্রেক্ষাপটও খতিয়ে দেখা প্রয়োজন। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

দিনাজপুর শহর জামায়াতের আমির মাওলানা সিরাজুল সালেহীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতের ওলামা বিভাগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি তোজাম্মেল হক বকুল, সদর উপজেলা জামায়াতের আমির মোঃ মেহরাব আলী, সেক্রেটারি নুরুল্লাহ সরকার এবং ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর শহর শাখার সেক্রেটারি মোঃ কামরুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেলস্টেশন চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডির ওপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হ

Tag :

Please Share This Post in Your Social Media

দিনাজপুরে ২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

প্রকাশের সময় : ০৬:৫৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬