ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​ফ্লাইওভার এলাকায় রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ফটিকছড়ির যুবকের করুণ মৃত্যু

​নুরুল আবছার নূরী, ফটিকছড়ি (চট্টগ্রাম)
​নুরুল আবছার নূরী, ফটিকছড়ি (চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : ০৯:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 33

​চট্টগ্রাম নগরীতে ফ্লাইওভার এলাকায় রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে নগরীর চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
​নিহত ফারুক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোট ছিলোনিয়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম শহিদুল্লাহ এবং মায়ের নাম হাসান বানু। পেশায় তিনি একজন রংমিস্ত্রি ছিলেন।
​প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে রাহাত্তারপুল ফ্লাইওভারের মুখে একটি ভবনে রঙের কাজ করছিলেন ফারুক। কাজ করার একপর্যায়ে তিনি অসাবধানতাবশত অসুরেক্ষিত বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।
​পরবর্তীতে উপস্থিত লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। তবে চমেক হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
​বর্তমানে ফারুকের মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তরুণ এই রংমিস্ত্রির অকাল মৃত্যুতে তাঁর নিজ এলাকা ফটিকছড়ির সুন্দরপুরে শোকের ছায়া নেমে এসেছে।
​

Tag :

Please Share This Post in Your Social Media

​ফ্লাইওভার এলাকায় রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ফটিকছড়ির যুবকের করুণ মৃত্যু

প্রকাশের সময় : ০৯:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬