ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎০৪ বছর বয়সের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে, মতলব উত্তর থানায়।

masum miah
  • প্রকাশের সময় : ০২:০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 21

০৪ বছর বয়সের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে, মতলব উত্তর থানায় ‌। পরে দেলু সিকদার (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎ গত ২৬ অক্টোবর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সর্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাবার সঙ্গে দেলু সিকদারের বাড়িতে যায় শিশুটি। সেখানে দেলু সিকদারের মুঠোফোনে কার্টুন দেখছিল সে।
‎
‎ একপর্যায়ে শিশুটিকে সেখানে রেখে তার বাবা চলে গেলে নির্জনতার সুযোগে শিশুটিকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে ওই বৃদ্ধের বিরুদ্ধে।
‎
‎পরে শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে বিষয়টি জানতে পারেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
‎
‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত দেলু সিকদারকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মাছুম মিয়া

মাছুম মিয়া

স্টাফ রিপোর্টার, চাঁদপুর

‎০৪ বছর বয়সের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে, মতলব উত্তর থানায়।

প্রকাশের সময় : ০২:০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬