ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে অভিযান: ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ‘ডিম’সহ আটক ১

Abdur Rohim
  • প্রকাশের সময় : ১২:৫৭:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 55

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) পৃথক দুটি অভিযানে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দ করা এসব স্বর্ণের ওজন ২ কেজি ৭২৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।
​রোববার (জাতীয় রাজস্ব বোর্ডের বিজ্ঞপ্তিতে) এ তথ্য জানানো হয়।
​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-১২৭) একটি ফ্লাইটে অভিযান পরিচালনা করা হয়। ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল। এ সময় সন্দেহভাজন এক যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের ‘ডিম’ উদ্ধার করা হয়।
​অন্যদিকে, একই দিন বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও তিনটি স্বর্ণের ‘ডিম’ জব্দ করেন কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা। এই তিনটির ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই স্বর্ণের ‘ডিম’গুলো এর আগে আবুধাবি থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। তবে দেশের বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় চক্রটি এগুলো পুনরায় আবুধাবিতে পাচার করার চেষ্টা করছিল।
​কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের প্রকৃত উৎস, এর সঙ্গে জড়িত চক্র এবং আন্তর্জাতিক কোনো চোরাচালান সিন্ডিকেটের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আব্দুর রহিম

আব্দুর রহিম

স্টাফ রিপোর্টার, নীলফামারী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে অভিযান: ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ‘ডিম’সহ আটক ১

প্রকাশের সময় : ১২:৫৭:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬