ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার

md Habibur Rahman
  • প্রকাশের সময় : ১২:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 32

নীলফামারীর ডিমলায় বিশেষ অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আবু তাহের (২৩) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) সূত্রে জানা যায়, ২ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে ডিমলা থানাধীন থানারহাট বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ইয়াবাসহ আবু তাহেরকে হাতেনাতে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ ৩৫০ টাকা জব্দ করে বিজিবি।

উদ্ধার করা ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২১ হাজার ৯৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তি ও উদ্ধার করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ হাবিবুর রহমান

মোঃ হাবিবুর রহমান

উপজেলা প্রতিনিধি, ডিমলা, নীলফামারী

ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার

প্রকাশের সময় : ১২:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬