শিরোনামঃ
অস্বাস্থ্যকর পরিবেশ ও বৈধ লাইসেন্স না থাকায় নগরীর ৫ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা
- প্রকাশের সময় : ০৬:০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 12

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং বৈধ ট্রেড লাইসেন্স না থাকার অপরাধে নগরীর ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানগুলোর অনিয়ম ও জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। পরবর্তীতে সংশ্লিষ্ট আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই ৫টি প্রতিষ্ঠানকে মোট ১৮,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী কতৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থ রক্ষায় এবং ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন রোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Tag :


























